শার্শা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের শার্শা উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের উদ্যেগে নাভারণ বাজারে জীবাণুনাশক ব্লিচিং পাউডার স্প্রে করা হয়েছে। শনিবার সকালে শার্শা উপজেলার নাভারণ বাজারের রেল স্টেশন রোড, নাভারণ রেলবাজার, কাঁচা বাজার, মাছ বাজারসহ বেনাপোল-যশোর মহাসড়কে চলাচলরত বিভিন্ন যানবাহনে ব্লিচিং পাউডার মেশানো পানি স্প্রে করা হয়। শার্শা উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা এ কাজে অংশ নেন। এ সময় শার্শা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ খায়রুজ্জামান মধু, সাধারণ সম্পাদক আবুল হাসান জহির, শার্শা উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক আহম্মদ আলী শাহীন, শার্শা থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক মনিরুল ইসলাম মনি, সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন, ছাত্রদল নেতা মোহাম্মদ আলী রাজা, সবুজ হোসেন, আব্দুর জোবায়ের শাওন, আরিফ হাসান, নাভারণ ডিগ্রি কলেজ ছাত্রদলের নেতা সাজেদুর রহমান সাজুসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




