যশোরে চারদিনে প্রতিপক্ষের হামলায় নিহত ১ আহত ১০

স্টাফ রিপোর্টার॥ যশোরে গত ৪ দিনে প্রতিপক্ষের হামলায় একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। এলাকায় আধিপত্য বিস্তার, মাদক ব্যবসায়ে বাধা দেয়া ও জমিজমা সংক্রান্ত বিরোধে জের ধরে এ হামলার ঘটনা ঘটে।
স্বজনরা জানিয়েছেন, গত ২ এপ্রিল রাতে যশোর শহরের খড়কি রেললাইন এলাকায় সন্ত্রাসীদের হাতে আলামিন (২৫) নামে এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন। আলামিন ওই এলাকার কওসার আলীর পুত্র। এ ঘটনায় সাহেব আলী ও রোহান (২৫) ছোট আলামিন নামে তিনজন আহত হন। একই দিন সকালে যশোরের মনিরামপুর উপজেলার উত্তর বাহাদুপুর গ্রামে প্রতিপক্ষের হাতে আহত জন হরিদাসকাঠি ইউনিয়ন ছাত্রলীগ নেতা আবু মুছা (২৫)। তার বাড়ি উত্তর বাহাদুরপুর গ্রামে। পিতার নাম কওসার আলী। পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষে গ্রুপের লোকজন হামলা চালালে তিনি আহত হন। অনুরূপভাবে প্রতিপক্ষের হামলায় যারা হয়েছেন তারা হচ্ছেন- যশোর সদর উপজেলার ফতেপুরের মিলন হোসেন (৩৬), চৌগাছা উপজেলার হোগলডাঙ্গা গ্রামের আসাদুল ইসলাম (৩৮), সদর উপজেলার বেলতলা গ্রামের বদরুজ্জামান (৩৭), তার স্ত্রী মৌসুমি আক্তার (২৮), মাতা শেফালী বেগম (৬৭), ঝিকরগাছার বেলেবটতলা গ্রামের সোবহান গাজী (৪৫), ঘোড়াদাহ গ্রামের টিটো (২৮), ফতেপুরের আব্দুল মান্নানের স্ত্রী ারভীন (৪৫), ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পাঁচকালিয়ার আব্দুল মালেক (৭০), মহেশপুরের সাতপোতা গ্রামের শাওন হোসেন (১৮), কেশবপুরের চাদড়া গ্রামের নজরুল ইসলাম (৫৫), জীবননগরের তালবাড়ীয়ার রিপন হোসেস (৩৬)। আহত যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা জানিয়েছেন করোনাভাইরাসের ভয়ে মানুষ যখন ঘরমুখী হচ্ছে তখন সন্ত্রাসীরা তাদের উদ্দেশ্য হাসিলের জন্য সহিংসতা চালাচ্ছে।

ভাগ