স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ বিএনপির কেন্দ্রীয় নির্দেশনায় আবুল হোসেন আজাদ এর তত্ত্বাবধানে শুক্রবার কেশবপুর শহরের বিভিন্ন রাস্তায় যুবদল ও ছাত্রদলের প থেকে জীবানুনাশক ¯েপ্র করা হয় এবং দরিদ্রদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন যুবদলের সভাপতি কুতুব উদ্দিন বিশ্বাস সহ সভাপতি আলমগীর সিদ্দিকী, আব্দুল গফুর,থানা ছাত্রদলের সাধারণ স¤পাদক মেহেদী হাসান শিপন, সহ সভাপতি মজনু হোসাইন , শিপন বিশ্বাস, মেহেদী হাসান হিমেল প্রমুখ। অপরদিকে একই দিনে ছাত্রনেতা মাসুম বিল্লাহর এর নেতৃত্বে কেশবপুর বাজারে করোনাভাইরাস জন সচেতনতার জীবানুনাশক ¯েপ্র করার পাশাপাশি মাস্ক,সাবান বিতরণ করা হয়।



