ঝিকরগাছায় ৫০০ গ্রাম গাজাসহ মাদক ব্যবসায়ী আবুল কালাম আটক

তরিকুল ইসলাম, ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছা উপজেলার শিত্তরদাহ ফাঁড়ির পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাজাসহ আবুল কালাম (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত আবুল কালাম পাশ্ববর্তী পানিসারা ইউনিয়নের নীলকন্ঠনগর গ্রামের আব্দুর রবের ছেলে। শিত্তরদাহ ফাঁড়ির পুলিশর ইনচার্জ এস আই এজাজুর রহমান এজাজ জানান, গোপন সংবাদের ভিতিত্তে খবর পেয়ে শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে নীলকন্ঠনগর গ্রামের শমসের মল্লিকের বাড়ির পাশে একটি কালভার্টের উপর থেকে আবুল কালামকে আটক করা হয়। এরপর তার দেহ তল্লাশী করে ৫০০ গ্রাম গাজা উদ্ধার করা হয়। আবুল কালাম ওই এলাকার একজন চিহিৃত মাদক ব্যবসায়ী। এসময় আব্দুর রবের অপর সহযোগি শিমুল হোসেন পালিয়ে যেতে সক্ষম হয়। শিমুল একই গ্রামের গোগো মিয়ার ছেলে। এ ব্যাপারে ঝিকরগাছা থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। যার নং-০৩, তারিখ- ০৪/০৪/২০২০ ইং। শনিবার আটক আব্দুর রবকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানাগেছে।

ভাগ