জয়দেব চক্রবর্ত্তী, কেশবপুর (যশোর)॥ যশোরের কেশবপুরে করোনা ভাইরাস আক্রান্তের কোন খবর মেলেনি। ২২৯ জন বিদেশ থেকে আসা ব্যক্তিদের ভিতর ৮২ জন কোয়ারেন্টাইন মেয়াদ পার করেছেন। সরকারি ভাবে এ রিপোর্ট রেখা পর্যন্ত জিআর বরাদ্দের ২৬ টন চাল ও নগদ ৯২ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
উপজেলা প্রশাসন ও সেনাবাহিনি ও পুলিশ প্রশাসন সার্বক্ষণিক নজরদারি করে চলেছে যার কারণে সাধারণ মানুষ বাড়ির বাইরে আসছেন না। সকাল থেকে দুপুর পর্যন্ত মুদি ও কাঁচামাল বাজার খোলা থাকলে ও নির্দিষ্ট দুরত্বে চলছে বেচা কেনা। অপর দিকে জীবণ রক্ষাকারী ওষুধের দোকান রাত ৯ টা পর্যন্ত খোলা রাখা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আলমগীর হোসেন জানান, এখনো পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার খবর মেলেনি। বিদেশ ও ঢাকা থেকে আসা ২শ ২৯ জন ব্যক্তিকে কোয়ারোন্টাইনে রাখা হয়েছে। এর মধ্যে ৮২ জনের কোয়ারেন্টাইন সময় পার হয়েছে। উপজেলা ত্রাণ ও প্রকল্প কর্মকতৃা রাজিবুল ইসলাম জানান, কেশবপুর পৌরসভা সহ উপজেলার ১১ টি ইউনিয়নের জন্য সরকারি ভাবে জি আর বরাদ্দের ২৬ মেট্রিক টন চাল ও নগদ ৯২ হাজার টাকা ত্রাণ সহায়তা হিসেবে পাওয়া গেছে। এ দিকে দরিদ্র, দিন মজুর, ভ্যান শ্রমিক, সেলুন কাজের সাথে যারা জড়িত তারা ত্রান সহায়তার আওতায় আসে নি। বিক্ষিপ্ত ভাবে ব্যক্তি , রাজনৈতিক দল মাক্স, সাবান বিতরণ করেছে। জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার প্রশাসনের মাধ্যমে ত্রাণ ও উপকরণ বিতরণ করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান সাংবাদিকদের জানান, প্রশাসনিকভাবে কঠোর অবস্থান নেয়ায় জনসমাগম কমানো সম্ভব হয়েছে। অমান্যকারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে, যা চলমান।




