যশোরে সাধারণ মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন মোহিত নাথ

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশে করোনাভাইরাস এর কারণে কর্মহীন হয়ে পড়েছে অসংখ্য শ্রমজীবি মানুষ। অনেকেই খুব কষ্টে জীবন যাপন করছে। বাড়ছে বেকারত্ব ও দারিদ্রতা। তাদের তিনবেলা খাবার জোটানো দুঃসাধ্য হয়ে পড়েছে। এই মানুষদের পাশে দ্বাড়িয়েছেন যশোর সদর উপজেলা আওয়ামীলীগের বারবার নির্বাচিত সভাপতি মোহিত কুমার নাথ ও তার পরিবাবর্গ। গত ২৬ শে মার্চ থেকে সারাদেশের সকল ব্যবসা প্রতিষ্ঠান, মিল কল কারখানা, যানবাহন সহ সবকিছু বন্ধ রেখে বাড়িতে থাকার নির্দেশনা আসে সরকারের পক্ষ থেকে।এরপর থেকে যশোরসহ সারাদেশের অনেক শ্রমজীবি মানুষ হয়ে পড়েছে বেকার। সংসারে দেখা দিয়েছে অভাব অনটন। সরকারের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ সহ বিভিন্ন সহায়তা করা হচ্ছে। এই কারণে সরকারের সাথে একাত্ম হয়ে যশোরের বিভিন্ন এলাকায় নিজ উদ্দ্যোগে জীবানু নাশক স্প্রে করা সহ খেটে খাওয়া মানুষদের পাশে দ্বাড়িয়েছেন যশোর সদর উপজেলা আওয়ামীলীগের বারবার নির্বাচিত সভাপতি মোহিত কুমার নাথ ও তার পরিবাবর্গ।গতকাল যশোরের প্রায় ৫শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতণ করেন তিনি। এ বিষয়ে তিনি বলেন, এই মহা দূর্যোগের সময় সাধারন মানুষের পাশে থাকাটা আমাদের সকলের নৈতিক দ্বায়িত্ব। আমি আমার সামর্থ্য অনুযায়ি এই সকল মানুষদের পাশে থাকবো। সমাজের সকল শ্রেণী পেশার মানুষদের ও উচিৎ মানবতার এই যুদ্ধে সকলে অংশগ্রহন করা।

ভাগ