ইজিবাইক শ্রমিক ইউনিয়নের নেতা মানিকের ইন্তেকাল : বিএনপি’র শোক

খবর বিজ্ঞপ্তি॥ খুলনা ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি সিরাজুল হক মানিক ইন্তেকাল করেছেন (ইন্না…..রাজিউন)। বুধবার রাতে নিরালা এলাকায় তিনি ইন্তেকাল করেন। দীর্ঘদিন তিনি মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় নিরালার প্রান্তিকায় মরহুমের নামাজে জানাযা শেষে তাকে নিরালা সরকারি কবরস্থানে দাফন করা হয়েছে। মানিক রাজপথে থেকে মিথ্যা মামলায় কারাভোগ করেছেন। বিভিন্ন আন্দোলনে তার সাহসী ভুমিকা ছিল প্রসংশনীয়। মনিকের ইন্তেকালে মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন নগর বিএনপি’র নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন, বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা এম নুরুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, সৈয়দা নার্গিস আলী, মীর কায়সেদ আলী, শেখ মোশারফ হোসেন, জাফরউলাহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু, ইকবাল হোসেন খোকন প্রমুখ।

ভাগ