করোনার কারনে শার্শা ও বেনাপোলের হাজার হাজার মানুষ কষ্টে দিন কাটাচ্ছে

শার্শা (যশোর) সংবাদদাতাঃ- সারা দেশব্যাপী করোনাভাইরাস আতংকে সরকার সব ধরনের জনসমাগম বন্ধ করে দেওয়ায় যশোরের শার্শা ও বেনাপোলের হাজার হাজার মানুষকে অনেক কষ্ট করে দিন কাটাতে হচ্ছে। সরকার প্রথম পর্যায় ১০ দিন এবং পরবর্তীতে আরও ৭ দিন সরকারীভাবে সাধারন ছুটি ঘোষনা করেছে। এর মধ্যে জরুরী প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাহিরে বের হতে পারছেনা। প্রতিদিন যে সব শ্রমজীবী মানুষ কাজের সন্ধানে বের হতো তারা এখন আর বের হতে পারছে না। যে কারনে কাজ না করতে পেরে শার্শা ও বেনাপোল এলাকার হাজার হাজার মানুষ অর্থাভাবে অতি কষ্টে দিন কাটাচ্ছে। অনেকের অভিযোগ এখনও সরকারী কোন অনুদান তারা হাতে পাননি।
সূত্রে জানাগেছে, শার্শা ও বেনাপোল প্রায় ৫ লক্ষাধীক মানুষের বসবাস। এরমধ্যে অনেকে হতদরীদ্র ও সাধারন মধ্যবিত্ত। দিন আনা দিন খাওয়া মানুষের সংখ্যা অনেক বেশি। এরাই পড়েছে বিপাকে। এজন্য অনেকে সরকারী সহায়তার দিতে তাকিয়ে আছে। কারন কাজ নেই। ঘরে মজুদ খাবার নেই। অনেকের মাঠে বোরো ধান। এ অবস্থায় কেউ ভাল নেই। দেখা গেছে, করোনাভাইরাসের কারনে মানবতার কারনে অনেকে উদ্যোগী হয়ে ব্যাক্তিগত ভাবে নিজস্ব ও প্রতিবেশিদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। অনেকে আবার বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে সাহায্য করছে। যা প্রয়োজনের তুলনায় অনেক কম। এ ব্যাপারে জানতে চাইলে শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল জানান, সরকারী ভাবে ১ হাজার অসহায় মানুষের জন্য সরকারী অনুদান পাওয়া গেছে। যা সংশ্লিষ্ঠ ইউপি চেয়ারম্যানদের কাছে অনুদান হস্তান্তর করা হয়েছে। বিষয়টি উপজেলা প্রশাসন থেকে কঠোরভাবে পর্যবেক্ষন করা হচ্ছে।

ভাগ