ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা॥ খুলনায় টেক্সটাইল মিলের এক নারী শ্রমিক (৩০) ধর্ষণের স্বীকার হয়েছেন। এ ঘটনায় ডুমুরিয়া থানায় মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান,বুধবার রাতে এ ঘটনায় গুটুদিয়া গ্রামের আব্দুল করিমের ছেলে রেজওয়ান (৩৬) এবং মোস্তফা গাজীর ছেলে আরিফ (৩০) কে আটক করেছেন ডুমুরিয়া থানার উপ-পরিদর্শক রফিক। আসামীদ্বয়কে আদালতে প্রেরণ করা হয়েছে। এ ছাড়া ওই নারী শ্রমিককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের (খুমেক) ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) প্রেরণ করা হচ্ছে।
ভুক্তভোগীর এক স্বজন বলেন, ওই নারী স্বামী পরিত্যক্তা, তার ঘরে চারটি কন্যা সন্তান রয়েছে। করোনা ভাইরাসের কারণে টেক্সটাইল মিল বন্ধ থাকায় সন্তানদের নিয়ে কষ্টে আছেন তিনি। তাই আমাদের বাসা এসেছিলেন কিছু সাহায্যের জন্য। প্রতি মাসেই তাদের কিছু সাহায্য করা হয়। গত সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে খুলনার গল্লামারী থেকে ডুমুরিয়ায় বাসায় যাওয়ার পথে আটককৃত দুইজনসহ আরও একজন তাকে জোর করে তুলে নিয়ে ধর্ষণ করে।





