শরণখোলায় করোনা পরিস্থিতিতে চিকিৎসক বদলী করার প্রতিবাদে মানববন্ধন

শরণখোলা সংবাদদাতা॥ বাগেরহাটের শরণখোলায় করোনা দূর্যোগের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক মেডিক্যাল অফিসারকে বদলী করার প্রতিবাদে মানব বন্ধন করা হয়েছে। স্থানীয় আদর্শ মানব কল্যান সোসাইটির পক্ষ থেকে বেলা ১১ টায় শরণখোলা প্রেসক্লাবের সামনে এ মানব বন্ধনের আয়োজন করা হয়। এলাকাবাসী ও সুশীল সমাজের সদস্যরা এ মানব বন্ধনে উপস্থিত ছিলেন। মানব বন্ধনে বক্তারা এই করোনা পরিস্থিতিতে শরণখোলা হাসপাতালে নিয়োজিত থাকা ডাঃ সিরাজুল ইসলামকে বাগেরহাট জেলা সদরে বদলীর আদেশ প্রত্যাহারের দাবী জানান। তারা আরও বলেন, হাসপাতালে ১৪ জন চিকিৎসক থাকার কথা থাকলেও আছেন মাত্র ৪ জন। সেখান থেকেও একজনকে সরিয়ে দেয়া হলে সে শূন্যতা পূরণ হবার নয়।

ভাগ