চৌগাছায় খাদ্য সামগ্রী নিয়ে গরীবের বাড়ীতে আ.লীগের সাধারণ সম্পাদক

এম এ রহিম চৌগাছা (যশোর)॥ যশোরের চৌগাছায় খাদ্য সামগ্রী নিয়ে গরীবের বাড়ীতে হাজির হচ্ছেন উপজেলা আওয়ালীগের সাধারণ স¤পাদক ও ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধূরী। বুধবার দিনব্যাপী নিজ উদ্যোগে তিনি উপজেলার বিভিন্ন এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ করেন। জানা যায়, তিনি জগদিশপুর, মাড়–য়া, দক্ষিণসাগর, কান্দি, আড় কান্দি ও পৌর শহরের ৭ নং ওয়ার্ডসহ উপজেলার বিভিন্ন গ্রামে ১ হাজার গরীব পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ২কেজি আলু,সাবান, ১ কেজি ডালসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রাদি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সার্বিক সহযোগীতা করেন ফুড ফর লাইফ নামক স্বেচ্ছসেবী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে উপজেলার ১ হাজার গরীব পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেছি। ভবিষ্যতে এই বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

ভাগ