লোহাগড়া(নড়াইল)সংবাদদাতা॥ নড়াইলের লোহাগড়ার দিঘলিয়ায় কোয়ারেন্টাইন্ড দরিদ্রদের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। দিঘলিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে বুধবার(১ এপ্রিল) সকালে ইউপি চেয়ারম্যান নীনা ইয়াসমিন এ চাল বিতরণ করেন। দঘলিয়া ইউপি মেম্বর কাজী ফরিদুজ্জামান জানান, করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে প্রশাসন সকলকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়। সরকারি নির্দেশ মানতে দরিদ্র মানুষজন কিছুটা আর্থিক সংকটে পড়ে যায়। তাই তাদের প্রতি মানবিক বিষয়টি বিবেচনা করে ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের সহযোগীতায় ৪৪২ টি পরিবারকে মাথাপ্রতি দশকেজি করে চাউল প্রদান করা হয়েছে। চাউল বিতরণকালে ইউপি মেম্বর মোঃ খায়রুজ্জামান আলম, প্রভাত কুমার বিশ^াস, ইমান আলী, মিলন মোল্যা, লোহাগড়া পৌর প্রেস কাবের সভাপতি শিমুল হাসান, সাধারণ সম্পাদক মোঃ শরিফুজ্জামান, লোহাগড়া উপজেলা সাংবাদিক ইউনিটির সভাপতি সরদার রইচ উদ্দিন টিপু, সাধারণ সম্পাদক মনির খান, সেলিম জাহাঙ্গীর প্রমুখ উপস্থিত ছিলেন। চায়ের দোকানদার, ভ্যান চালক, চর্মকার সহ দরিদ্রদের এ সহায়তা দেয়া হয়।





