সাতক্ষীরা রেঞ্জে মধু সংগ্রহ মৌসুম শুরু

শেখ আব্দুল হাকিম,শ্যামনগর (সাতক্ষীরা)॥ পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে আনুষ্ঠানিক ছাড়াই মধু আহরণ মৌসুম শুরু হয়েছে। পহেলা এপ্রিল বুধবার সকাল ১০ টায় বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন অফিস থেকে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে মৌয়ালদের মধু আহরণের পাশ-পারমিট প্রদান করেছেন বন-বিভাগ। সাতক্ষীরা রেঞ্জের স্টেশন কর্মকর্তা আক্তার হোসেন জানান, প্রতি বছর পহেলা এপ্রিলে আনুষ্ঠানিক ভাবে মধুর পাশ প্রদান করা হয় । তবে এবারে দেশে করোনা ভাইরাস ও মহামারির দেখা দেওয়ায় আনুষ্ঠানিক ছাড়াই দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ৪টি স্টেশন থেকে প্রথম দিনে ১৫০শতাধিক মৌয়ালদের মধু সংগ্রহের জন্য পাশ দেওয়া হয়েছে। এক হাজার পঞ্চাশ জন মৌয়াল সুন্দরবনে প্রবেশ করেছেন। প্রতি মৌয়ালদের মাথা পিচু দুইশ’ একাআশি টাকা পঞ্চাশ পয়সা সরকরি রাজস্ব নেওয়া হয়েছে।
সাতীরা রেঞ্জে কর্মকর্তা এম এ হাসান মৌয়ালদের পাশ দেওয়ার সময় বলেন, মৌমাছির শরীরের আগুন না লাগানো,সর্ম্পূভাবে মৌ-চাক বা মোচা ধবংস না করা, হরিণ শিকার থেকে বিরত থাকা, এবং বাঘ ও বনদস্যুদের কবল থেকে নিজেদের রার পরামর্শ দিয়েছেন। সুন্দরবনে অভয়ারন্য এলাকায় মৌয়ালরা মধু আহরণ করতে পারবে না। এক পাশে মৌয়ালরা সুন্দরবনের মধ্যে ১৪ দিন অবস্থান করতে পারবেন। তিনি আরোও বলেন, ৪ টি স্টেশন অফিস থেকে মৌয়ালরা পাশ-পারমিট নিতে পারবেন। এবারের মৌসুমে পশ্চিম সুন্দরবন থেকে মধু সংগ্রহের ল্যমাত্রা নির্ধারন করা হয়েছে ১৫ হাজার কুইন্টাল ও মোম সংগ্রহের ল্য মাত্রা রাখা হয়েছে চার হাজার কুইন্টাল।

ভাগ