মোরেলগঞ্জ খাউলিয়া ও বহরবুনিয়া ইউনিয়নে জরুরী খাদ্য সহায়তা প্রদান

মোরেলগঞ্জ সংবাদদাতা॥ বাগেরহাটের মোরেলগঞ্জে করোনায় কর্মহীন মানুষের জরুরী খাদ্য সহায়তা প্রদানের অংশ হিসেবে জেলা প্রশাসকের নির্দেশে কর্মবিমুখ মানুষের বাড়ি বাড়ি গিয়ে মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কামরুজ্জামান সেনাবাহিনীর একটি টহল টিম নিয়ে ১৫নং মোরেলগঞ্জ সদর ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। সকালে নির্বাহী কর্মকর্তা ১৬নং খাউলিয়া ইউনিয়ন ও ১১নং বরহবুনিয়া ইউনিয়নে করোনায় কর্মবিমুখ প্রতিটি ইউনিয়নের ৩৫টি পরিবারের মধ্যে খাদ্য সমগ্রী বিতারন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো; নাসির উদ্দিন, মোরেলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান এইচ এম মাহামুদ আলী, খাউলিয়া ইউনিয় পরিষদের চেয়ারম্যান মাষ্টার আবুল খায়ের, বহরবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টি এম রিপন তালুকদার ও ইউপি সদস্যবৃন্দ। ইতোমধ্যে সরকারের তরফ থেকে এ উপজেলায় ৭ মেট্রিকটন চাল ও অন্যান্য খাদ্য সামগ্রী বিতারন করা হয়েছে।

ভাগ