বাগেরহাটে দরিদ জনগোষ্ঠির মাঝে খোলা বাজারে চাল ও আটা বিক্রি শুরু

বাগেরহাট প্রতিনিধি॥ করোনা ভাইরাসের প্রভাবে বেকার হয়ে পড়া বাগেরহাট পৌরসভার দরিদ্র জনগোষ্ঠির জন্য খোলা বাজারে চাল ও আটা বিক্রি শুরু করেছে খাদ্য বিভাগ। মঙ্গলবার সকালে বাগেরহাট শহরের পুরাতন বাজার এলাকায় খোলা বাজারে খাদ্য পণ্য বিক্রির উদ্বোধন করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মনোতোষ কুমার মজুমদার। খোলা বাজার থেকে একেকটি পরিবার প্রতিদিন আঠারো টাকা কেজি দরে পাঁচ কেজি পর্যন্ত আটা এবং ৩০ টাকা কেজি দরে পাঁচ কেজি পর্যন্ত চাল কিনতে পারবেন। প্রতিদিন প্রত্যেক ডিলারকে এক মেট্রিক চাল ও এক মেট্রিকটন আটা বরাদ্দ দেয়া হয়েছে।
এছাড়াও বাগেরহাট পৌরসভার বাসাবাটি দাশপাড়ার মোড়, পূর্ব বাসাবাটি, নাগেরবাজার, কাজীবাড়ির কলবাড়ি এলাকায় একযোগে খোলা বাজারে চাল ও আটা বিক্রি শুরু করে খাদ্য বিভাগ। জেলা খাদ্য নিয়ন্ত্রক মনোতোষ কুমার মজুমদার বলেন, করোনা ভাইরাসের ঘরবন্দি বেকার হয়ে পড়া দরিদ্র মানুষের জন্য সরকারের খাদ্য বিভাগ খোলা বাজারে চাল ও আটা বিক্রির উদ্যোগ গ্রহণ করেছে। একেকটি পরিবার প্রতিদিন আঠারো টাকা কেজি দরে পাঁচ কেজি পর্যন্ত আটা এবং ৩০ টাকা কেজি দরে পাঁচ কেজি পর্যন্ত চাল কিনতে পারবেন। প্রতিদিন প্রত্যেক ডিলারকে এক মেট্রিক চাল ও এক মেট্রিকটন আটা বরাদ্দ দেয়া হয়েছে। বাগেরহট পৌরসভার পাঁচটি কেন্দ্রের মাধ্যমে এই খাদ্যপণ্য বিক্রি হচ্ছে।

ভাগ