স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ করোনা প্রতিরোধে সচেতনতা বাড়াতে ঝিনাইদহের শৈলকুপায় সাধারণ মানুষের মাঝে সাবান ও মাস্ক বিতরণ করেছে পুলিশ। সোমবার (৩০ মার্চ) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন জায়গায় গিয়ে এসব স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় মাইকিং করে মানুষকে ঘরে থাকতে পরামর্শ দেওয়া হয়। বিকেলে উপজেলার ভাটইবাজার, কবিরপুর মোড়, চৌরাস্তার মোড়, হাটফাজিলপুর বাজারসহ বিভিন্ন স্থানে গিয়ে খেটে খাওয়া মানুষের হাতে সাবান ও মাস্ক তুলে দেন পুলিশ সুপার মো. হাসানুজ্জামান। করোনার সংক্রমণ এড়াতে কাজ শেষে সাবান দিয়ে হাতধোয়া, হ্যান্ডশেক-কোলাকুলি বন্ধ রাখা, সামাজিক দুরত্ব বজায় রাখা ও জরুরী প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হওয়ার বিষয়ে পুলিশের প থেকে মাইকিং করা হয়। এসময় সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) আরিফুল ইসলাম, শৈলকুপার থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমানসহ পুলিশের অন্যান্য সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।





