শ্রীপুরে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ

নাসিরুল ইসলাম, শ্রীপুর (মাগুরা) ॥ মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল মঙ্গলবার শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে আমলসার ইউনিয়নের রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে ২’শ জনকে চাল, ডাল, আলুু, সোয়াবিন তেল ও সাবান বিতরণ করা হয়। এসময় শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহীন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর, ইউপি চেয়ারম্যান সেবানন্দ বিশ্বাস ও ইউপি মেম্বর কৃষ্ণা রানী দাস উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৪ মার্চ রাত আড়াইটার দিকে প্রচ- শিলাবৃষ্টিতে উপজেলার শ্রীপুর সদর ইউনিয়ন, আমলসার, গয়েশপুর ও দারিয়াপুর ইউনিয়নের অন্তত ২০টি গ্রামের বাড়ি-ঘরসহ বিভিন্ন আবাদি রবি ফসলের ব্যাপক ক্ষতি সাধন হয়। মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানগণ দূর্যোগের সংবাদ পেয়ে তাৎক্ষণিক ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে ভুক্তভোগি পরিবারের সদস্যদের আর্থিকভাবে এবং ঘর নির্মাণের জন্য টিনসহ বিভিন্ন উপকরণ দেওয়ার আশ্বাস প্রদান করেন। এ আশ্বাসের ভিত্তিতে সম্প্রতি টিন এবং নগদ অর্থ ক্ষতিগ্রস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

ভাগ