শার্শায় মোটরসাইকেল দুর্ঘটনায় ইমাম নিহত

স্টাফ রিপোর্টার॥ যশোরের শার্শা উপজেলার আমলায় গ্রামে সিএনজিচালিত একটি আলমসাধুর ধাক্কায় আব্দুর রাজ্জাক (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার (২৯ মার্চ) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজ্জাক শার্শার বাগুড়ি গ্রামের মহিউদ্দিনের ছেলে এবং তিনি বাগআঁচড়া মসজিদের ইমাম বলে জানা গেছে।
পুলিশ জানায়, সন্ধ্যায় গোগা থেকে মোটরসাইকেলে বাগআঁচড়ার দিকে আসছিলেন রাজ্জাক। আমলায় গ্রামে এলে ইঞ্জিনচালিত একটি আলমসাধুর সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন রাজ্জাক। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। শার্শার বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুকদেব মণ্ডল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত ইমামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আলমসাধুর চালক পালিয়ে গেছে।

ভাগ