মোংলায় সাংবাদিকদের মাঝে পিপিই বিতরণ

0

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি)॥ করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মোংলা বন্দরে কর্মরত গণমাধ্যম কর্মীদের মাঝে পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) র মাস্ক বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে মোংলা প্রেস কাব মিলনায়তনে কাবের সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নূর আলম শেখের ব্যক্তিগত তহবিল থেকে এই পিপিই ও মাস্ক বিতরণ করা হয়। এই পিপিই গণমাধ্যমকর্মীদের হাতে তুলে দেন মোংলা প্রেস কাবের সভাপতি আলহাজ্ব এইচ এম দুলালএ
ব্যক্তিগত তহবিল থেকে পিপিই ও মাস্ক প্রদান করতে পেরে মোংলা প্রেসকাবের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ নূর আলম শেখ তার বক্তৃতায় বলেন, সাংবাদিক বন্ধুদের করোনা ভাইরাস মোকাবেলা ড্রেস পিপিই এবং মাস্ক দিয়েছি। স্বাস্থ্যকর্মীদেরও দেয়ার ইচ্ছা আছে। সাংবাদিক ভাইয়েরা পেশাগত দায়িত্ব পালনে এই ড্রেস ব্যবহার করার পাশাপাশি প্রয়োজনে রোগীদের সেবায় ভলান্টিয়ার হিসেবে দায়িত্ব পালেনও প্রস্তুত থাকবেন। এসময় মোংলা প্রেসকাবের সাধারণ সম্পাদক মোঃ হাসান গাজী, সাবেক সভাপতি মনিরুল হায়দার ইকবাল, আহসান হাবিব হাসান, এম এ মোতালেব, আমির হোসেন আমু, মনিরুল ইসলাম দুলু, আবু হোসাইন সুমন, মাহমুদ হাসান, আবুল হাসান, শফিকুল ইসলাম শান্ত, এম এম ফিরোজ, একরামুল হক, ইব্রাহিম হোসেন, সোহাগ মোল্লা, জসিম উদ্দিনসহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।