শ্যামনগর (সাতক্ষীরা) ॥ সুন্দরবনে জেলেরা কাঁকড়া ধরার অনুমতি নিয়ে বে-আইনী ভাবে মধু আহরেরন সময় ৩টি নৌকা ও মধু আটক করেছে পশ্চিম বনবিভাগে স্মার্ট পেট্টল টিমের সদস্যরা। সোমবার ভোরের দিকে সুন্দরনবনে জলঘাটা এলাকায় অভিযানের সময় স্মার্ট পেট্টল টিমের উপস্থিতি টের পেয়ে জেলেরা দ্রুত সুন্দরবনে পালিয়ে যায়।
স্মার্ট পেট্টল টিমের দলপতি এসও দেওয়ান মিজানুর রহমান জানান, ৪-৫ জনের একটি জেলেরদল সুন্দরবনে কাঁকড়া ধরার অনুমোদন নিয়ে জলঘাটা এলাকায় মধু আহরণ করার খবর গোপনে জানতে পেরে তার নেতৃত্বে সদস্যরা দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। এসময় জেলেরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশী করে ৩টি নৌকা, ২৭ কেজি মধু ও ড্রাম সহ আনুসাংগিক জিনিষপত্র উদ্ধার করে কাছিকাটা বন অফিসে হস্তান্তর করা হয়। সাতক্ষীরা সহকারী বন-সংরক্ষক (এসিএফ) এম এ হাসান সত্যতা নিশ্চিত করে বলেন, কতিপয় অসাধু জেলে কাঁকড়া ধরার অনুমতি নিয়ে সুন্দরবনে প্রবেশ করে এবং সুযোগ বুঝে বে-আইনীভাবে মধু আহরণ করে থাকে। তিনি আরও জানান, আগামী ১লা এপ্রিল থেকে আনুষ্ঠানিক ভাবে সুন্দরবনে মধু আহরণ মৌসুম শুরু হবে। এসময় মৌয়ালরা বৈধ পাশ নিয়ে সুন্দরবনে মধু আহরণ করতে পারবেন। অবৈধ মধু আহরণ কারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে তিনি জানান।




