মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা ॥ কুষ্টিয়ার মিরপুরে করোনা ভাইরাস প্রতিকার রোধে ব্যক্তিগত সুরক্ষার পাশাপাশি অন্যদের সচেতন করার লক্ষে মিরপুর উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে মানুষদের সচেতন করেছেন মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কামারুল আরেফিন। গতকাল সোমবার দিনব্যাপি তিনি মিরপুর উপজেলায় বিভিন্ন ইউনিয়ন পরিদর্শন করেন। বিকেলে মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের চাঁদ মার্কেট এলাকায় তিনি সাধারন মানুষদের সচেতন করেন। সেই সাথে বহলবাড়ীয়া বাজারে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় হতদরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস, মিরপুর থানার ওসি আবুল কালাম, বহলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা প্রমুখ। এসময় কামারুল আরেফিন, উপস্থিত ব্যক্তিদের মহামারি করোনাভাইরাস প্রতিরোধে ব্যক্তিগত সুরার পাশাপাশি অন্যকেও সুরতি রাখার আহ্বান জানান। পরে তিনি মশান ও নওয়াপাড়া বাজারে সচেতনতামুলক প্রচারনা করেন। পরে সন্ধ্যায় মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং মিরপুর বাজারের ব্যক্তিদের তাপমাত্রা পরিমাপ করেন।





