মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা ॥ কুষ্টিয়ার মিরপুরে করোনাভাইরাসের কারণে কর্মহীন মানুষের মধ্যে এসএসসি ৯৭ ব্যাচের খাদ্য সামগ্রী বিতরণ করেন। সোমবার বেলা ১১টয় মিরপুর প্রেসকাব কার্যালয়ে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসএসসি ৯৭ ব্যাচের মিরপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মহাম্মদ আলী জোয়ার্দ্দারের সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রকিবুল হাসান। এ সময়ে উপস্থিত ছিলেন প্রেসকাবের সহ-সভাপতি কাঞ্চন কুমার হালদার, এসএসসি ৯৭ ব্যাচের মিরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফয়সাল বিন সাদিক রাব্বী, যুগ্ম-সাধারণ সম্পাদক জয়শ্রী পাল, সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান রিমন, সদস্য আরিফুল ইসলাম সুমন, নাসির উদ্দিন প্রমুখ। প্রাধান অতিথি লিংকন বিশ্বাস বলেন, করোনাভাইরাসে আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে। অসহায় মানুষদের প্রতি সমাজের ধনী ব্যক্তিদের সাহায্যের জন্য এগিয়ে আসতে হবে। এসএসসি ৯৭ ব্যাচের মিরপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মহাম্মদ আলী জোয়ার্দ্দার জানান, করোনাভাইরাসের কারণে কর্মহীন মানুষের মধ্যে আমাদের এ খাদ্য সামগ্রী বিতরণ। তিনি দেশের ক্রান্তিকালে দুঃস্থদের পাশে দাড়াতে বৃত্তবানদের প্রতি উদ্যাত্ব আহ্বান জানান।





