জি,এম, মিজানুর রহমান, পাইকগাছা (খুলনা) ॥ খুলনার পাইকগাছা পৌরসভার ৫নং ওয়ার্ডের বাস চালক মিলন দাশ (৫৫) ঋণের দ্বায়ে বিষপানে আত্মপানে আত্মহত্যা করেছে। সে পৌরসভার মৃত নারায়ন দাশের ছেলে। রোববার রাত সাড়ে ১১টায় নিজ বাড়ীতে বিষপানে আত্মহত্যা করে বলে পারিবারিক সূত্রে জানা যায়। সোমবার সকালে পৌরসভার কেন্দ্রীয় শশ্মানে তার শবদাহ সম্পন্ন হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি তার অষ্টম শ্রেণী পড়–য়া মেয়ে মৈত্রী দাশ (১৪) গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।





