ঝিকরগাছায় মোটরসাইকেলের ধাক্কায় এসিল্যান্ড আহত

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ জনসচেতনতায় কর্তব্যরত অবস্থায় মোটরসাইকেলের ধাক্কায় যশোরের ঝিকরগাছার সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) ডা. কাজী নাজিব হাসান আহত হয়েছেন। দূর্ঘটনায় তার একটি পা ও কলারব্যন ভেঙ্গে গেছে। বর্তমানে তিনি যশোর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানাগেছে, চলমান করোনা ভাইরাস মোকাবেলায় সামাজিক দুরত্ব বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাওয়া এসিল্যান্ড কাজী নাজিব হাসান শনিবার বিকালে যশোর-বেনাপোল মহাসড়কের বেনেয়ালী নামকস্থানে নাম্বারবিহীন মোটরসাইকেল ও লাইসেন্স বিহীন চালকদের ভ্রাম্যমান আদালত পরিচালনা করছিলেন। এসময় বেপরোয়া গতির একটি মোটরসাইকেল এসে (এসিল্যান্ড) ডা. কাজী নাজিব হাসানকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মারাত্বক ভাবে আহত হয়। দ্রুত তাকে যশোর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। দূর্ঘটনায় তার একটি পা ও কলারব্যন ভেঙ্গে গেছে বলে উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃ সেলিম রেজা জানিয়েছেন।

ভাগ