মুকুরুল ইসলাম মিন্টু, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় ৩’শ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী। রবিবার দুপুর ১২ টা থেকে ৩টা পর্যন্ত পৌর এলাকার কংশারীপুর, তারনিবাস ও ইছাপুর দাসপাড়ার প্রায় ৩’শ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন। নিজস্ব অর্থায়নের তিনি হতদরিদ্র পরিবারের মাঝে এ সব সামগ্রী বিতরণ করেন বলে জানা গেছে। একই সাথে করোনা ভাইরাস থেকে মানুষকে সচেন করতে লিফলেট বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আতিয়ার রহমান সহ করোনা মোকাবেলায় স্বেচ্ছাসেবী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীরা।
এক প্রতিক্রিয়ায় আ’লীগ নেতা ও চেয়ারম্যান মেহেদেী মাসুদ চৌধুরী বলেন, মানবতার মা জননেত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে তিনি বর্তমান এই পরিস্থিতিতে কাজ করে যাচ্ছেন। সরকারি ভাবে এখনও তেমন কোন অনুদান না পাওয়ায় নিজস্ব অর্থায়নের খাদ্য সামগ্রী ক্রয় করে আমি হত দরিদ্র মানুষের পাশে দঁড়ানোর চেষ্টা করছি।





