পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছার বাঁকা বাজারে করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক, সাবান, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ ও বাজার এলাকায় ব্লিসিং পাউডার স্প্রে করা হয়েছে। রোববার সকালে সাংবাদিক ফসিহউদ্দীন মাহতাবের পক্ষে এগুলো বিতরণ করেন, খোরশেদ আলম, জবা ভিশনের স্বত্ত্বাধিকারী শাহিনুর রহমান, মেছের আলী, আব্দুল গফফার, মুনসুর গাজী, আজহারুল গাজী, আনিস গাজী, আনিস শেখ, আসাদুল গাজী, মঞ্জুরুল গাজী, শেখ অহেদুল সরদার প্রমুখ। এদিকে, সোলাদানা ইউপি চেয়ারম্যান এস,এম, এনামুল হক ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড, বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে জীবানু প্রতিষেধক ঔষধ স্প্রে করা হয়েছে।




