মাগুরা সংবাদদাতা॥ মাগুরার শালিখায় সাপের কামড়ে এক মহিলার (৬০) মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত মহিলা শালিখা উপজেলার ঘোষগাতী গ্রামের মধুসূদন সাহার স্ত্রী। স্থানীয়রা জানান,বিচালির গাদি থেকে গরুকে বিচালি কেটে দেয়ার সময় তার হাতে সাপ কামড় দেয়। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।





