করোনা সর্তকতায় মোরেলগঞ্জ পৌর মেয়র এর বিভিন্ন পদক্ষেপ গ্রহণ

শামীম আহসান মল্লিক, মোরেলগঞ্জ প্রতিনিধি ॥ বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগ সভাপতি এ্যাডভোকেট মনিরুল হক তালুকদার আজ দুপুরে জনসাধারনরে উদ্দেশ্যে বলেন, নিজে সুস্থ থাকি, অপরকে সুস্থ রাখি, করোনা ভাইরাস থেকে সবাই মুক্ত থাকতে আতঙ্ক নয়, সতর্ক থাকুন এবং ভাইরাস এরিয়ে চলুন। তিনি পৌর সভার বেশ কয়েকটি স্থানে জনসাধারনসহ বাজার ব্যবসায়ীদের সতর্ক থাকার আহবান জানান। নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও ফার্মেসীর দোকান খোলা থাকবে তবে একত্রে লোক জড়ো হওয়া যাবে না, অপ্রয়োজনে বাজারে আসা যাবেনা পৌর বাসিকে এমন নির্দেশ প্রদান করে তাদের ব্যবহারের জন্য মাস্ক, হাতে ব্যবহৃত হাতল, পৌর সভার বিভিন্ন স্থানে ব্লিসিং পাউডার মিশ্রিত পানি ছিটানো সহ বিভিন্ন দপক্ষে গ্রহন করেছে।
বাজার ব্যবসায়ী ও জনসাধারনকে সরকারের বেঁধে দেয়া আইন মেনে চলতে আহবান জানানো হয়েছে। বিদেশ ফেরদের ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থকতে অনুরোধ করা হয়েছে। সরকারের এ নিয়ম মেনে না চললে আইন প্রয়োগকারী সংস্থার সাহায্যে নেয়া হবে। এ পর্যন্ত আমরা প্রশাসনের সহায়তায় ৪০৯ বাড়িতে লাল পতাকা উত্তোলন করেছি। প্রশাসনের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী টহল জোরদার করেছেন। উপজেলার ১৬টি ইউনিয়নসহ পৌরসভায় বিদেশ ফেরত বাড়িগুলোতে এ লাল পতাকা টাঙ্গিয়ে দেওয়া হয়। তাদেও মধ্য ১৪দিন অতিবাহিত হওয়ার তা নামিয়ে ১৭৪জনার বাড়ীতে বর্তমানে টানানো আছে। ওই বাড়ির মানুষগুলোর সর্ম্পকে তাদের কোয়ারেন্টাইন নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পৌরসভা সহ উপজেলায় হাম কোয়ারেন্টাইনে থাকা কারো মধ্যে এখন পর্যন্ত করোনার লক্ষ পাওয়া যায়নি।

ভাগ