করোনা প্রতিরোধে ব্রিফিং দিলেন শালিখা উপজেলা ভাইস চেয়ারম্যান

আড়পাড়া (মাগুরা) সংবাদদাতাঃ করোনা ভাইরাস প্রতিরোধে মাগুরার শালিখায় কর্মরত সাংবাদিকদের সচেতনামুলক ব্রিফিং দিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম। শনিবার দুপুরে উপজেলা সদর আড়পাড়া বাজারে অবস্থিত দৈনিক ভোরের কাগজ পত্রিকার জেলা প্রতিনিধির কার্যালয়ে তিনি সাংবাদিকদের করোনা ভাইরাস প্রতিরোধের জন্য বিভিন্ন দিক নির্দেশনামুলক ও সচেতনামুলক বক্তব্য দেন। এসময় উপস্থিত ছিলেন শালিখায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

ভাগ