স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাসকে কেন্দ্র করে নানা গুজব চলছে সর্বত্র। তবে এক শ্রেণির মানুষ এ বিষয়ে কোন খোঁজখবর না নিয়ে গুজবের পিছনে ছুটছেন। ইতোমধ্যে কে বা কারা রটিয়ে দিয়েছেন ফ্রিজের মধ্যে মাছ বা মাংস থাকলে প্রশাসন জব্দ করছে। কিন্তু যশোরের জেলা প্রশাসক মুহাম্মদ শফিউল আরিফ তার অফিসিয়ালি ফেসবুকে জানিয়ে দিয়েছেন এটা সম্পূর্ণ গুজব। গত ২৫ মার্চ ফেসবুকে দেয়া তার পোস্টে বলেছেন,‘প্রিয় যশোরবাসী, দয়া করে কেউ গুজব ছড়াবেন না। নিশ্চিত না হয়ে কোন তথ্য প্রচার করবেন না। সেনাবাহিনী/ পুলিশ কারো বাড়ি গিয়ে ফ্রিজ তল্লাশি করার যে রটনা রটেছে সেটি সম্পূর্ণ গুজব। এরকম কোন ঘটনা কারো মুখে শুনলে আমাদের কন্ট্রোল রুমকে জানান।’




