ফুলবাড়ীগেট বাজারে হাত ধোয়ার বেসিন স্থাপন

ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা ॥ করোনাভাইরাস প্রতিরোধে ফুলবাড়ীগেট বাজারে হাত ধোয়ার বেসিনসহ ও অন্যান্য উপকরণ স্থাপন করেছেন বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আজাদ বেগ বাবু। বুধবার বেলা ১২ টায় নগরীর ফুলবাড়ীগেট বাজার এলাকায় মৎস্যপট্টি, মাংসপট্টি, মুরগিপট্টি ও মুদিপট্টিতে করোনাভাইরাস প্রতিরোধে ধোয়ার জন্য ৪টি বেসিন স্থাপন করা হয়। এ সময় তার সাথে ছিলেন কেসিসি ১নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাক, ২নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. সাইফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল হাওলাদার, মো. মোতালেব হোসেন, দেলোয়ার হোসেন, মো. জামাল হোসেন প্রমুখ।

ভাগ