যশোর ইনস্টিটিউটের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

স্টাফ রিপোর্টার॥ যশোর ইনস্টিটিউট পরিচালনা পরিষদের নবনির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণ করেছেন। গতকাল বুধবার ক্যালেক্টরেট সভাকক্ষে এ উপলক্ষে এক সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ। এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান, নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান, প্রেসকাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর ইনস্টিটিউট পরিচালনা পরিষদের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম লিটু, সহ-সভাপতি কাসেদুজ্জামান সেলিম, অ্যাড. আবু সেলিম রানা, অ্যাড. মোয়াজ্জেম হোসেন, চৌধুরী টুলু, সহকারী সম্পাদক রওশন আরা রাসু, আব্দুর রহমান কিনা, ক্রীড়া সম্পাদক আব্দুর রাজ্জাক, নাট্য সম্পাদক অ্যাড. চুন্নু সিদ্দিকী, গ্রন্থাগার সম্পাদক এস নিয়াজ মাহমুদসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

ভাগ