চৌগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের চৌগাছা উপজেলা, পৌর ও সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে চৌগাছায় করোনাভাইরাস সতর্কতায় বাজারে লিফলেট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের বিভিন্ন সড়কের দোকানে ও পথচারিদের মধ্যে এই লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণে নেতৃত্ব দেন চৌগাছা থানা ছাত্রদলের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি সালাউদ্দিন আহমেদ, বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, জসিম উদ্দিন, ইমন হাসান রকি, থানা ছাত্রদল নেতা সবুজ হোসেন, পৌর ছাত্রদলনেতা সাব্বির হোসেন আকাশ, সামাউল ইসলাম, চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী মেহেরান হাসান জিতু, ইমরান হোসেন প্রমুখ।



