চৌগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের চৌগাছা উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের জন্য ২০টি পার্সোনাল প্রোটেক্টিভ ইক্যুইপমেন্ট (পিপিই) দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. লুৎফুন্নাহারের কাছে এসব উপকরণ হস্তান্তর করেন। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রভাষ চন্দ্র গোশ্বামী ইক্যুইপমেন্টের ব্যবহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাকে শিখিয়ে দেন। উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম বলেন, ‘উপজেলা প্রাণিসম্পদ অফিসের সহযোগিতায় চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০টি পার্সোনাল প্রোটেক্টিভ ইক্যুইপমেন্ট (পিপিই) দেওয়া হয়েছে। এতে করে আমাদের সম্মানিত ডাক্তারগণ নিরাপদে করোনা রোগীর সেবা দিতে পারবেন।’




