স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের দোকানদার ও পথচারীদের মাঝে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যশোরের উদ্যোগে মঙ্গলবার দুপুরে করোনাভাইরাস প্রতিরোধে করণীয় বিষয়ে লেখা হ্যান্ডবিল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কমিটির জেলা সভাপতি হারুণ অর রশিদ, সাধারণ সম্পাদক সাজেদ রহমান, অর্থ সম্পাদক নুরুল ইসলাম, দফতর সম্পাদক প্রণব দাস প্রমুখ। এ ছাড়া বিকেলে শংকরপুর গোলপাতা মসজিদ মোড়ে কমিউনিটি পুলিশিং ফোরামের নেতৃবৃন্দকে সাথে নিয়ে মহল্লার লোকজনের কাছে লিফলেট বিতরণ ও সচেতনতা বিষয়ক আলোচনা করা হয়।




