দেশের করোনাভাইরাস সংক্রমণরোধে বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক মহান স্বাধীনতা দিবস উপলে যশোর ও উপজেলা পর্যায়ের সব ধরনের কর্মসূচি স্থগিত করা হয়েছে। একই সাথে আগামী ১৫ এপ্রিল ২০২০ পর্যন্ত দল পুনর্গঠন, কমিটি গঠন ও সকল সাংগঠনিক কর্মকাণ্ড এবং জেলা বিএনপির কার্যালয় ০৪ এপ্রিল ‘২০ পর্যন্ত বন্ধ থাকবে। দলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের জনসাধারণের সচেতনতা তৈরিতে প্রচারণার পাশাপাশি সকলকে সাবধানে বাড়িতে থাকার পরামর্শ দিতে অনুরোধ করা হয়েছে। যশোর জেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিবের পে যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছেন।





