পাইকগাছায় দু বোনকে হত্যা চেষ্টায় চাচা আটক

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছায় কোমল পানীয়ের সাথে বিষ প্রয়োগ করে দুই বোনকে হত্যার চেষ্টার ঘটনায় তাদের চাচা আটক হয়েছেন। সোমবার সকালে উপজেলার গজালিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। স্থানীয় হালিম গাজীর দুই মেয়ে রয়েছে। একজনের বয়স বয়স ১৬ ও অপরজনের ১২ বছর। পুলিশ ও হালিম গাজী জানান, অসৎ উদ্দেশ্যে গজালিয়া গ্রামের মোক্তার গাজীর ছেলে কামরুল গাজী (২৮) কোমল পানীয়ের (ফ্রুটিকা) সাথে বিষক্ত জাতীয় দ্রব্য মিশিয়ে তাদের দুই বোনকে পান করতে দেয়। কিছুক্ষণ পর দুই বোন অসুস্থ হয়ে পড়লে তাদেরকে পাইকগাছা হাসপাতালে ভর্তি করা হয়। ওসি মো. এজাজ শফী জানান, এ ব্যাপারে পাইকগাছা থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেফতার করা হয়েছে। তদন্তপূর্বক এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভাগ