রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ বাগেরহাটের রামপালে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রামপাল উপজেলা শাখার পক্ষ থেকে করোনাভাইরাস প্রতিরোধে এবং নিম্নআয়ের মানুষদের ভোগান্তি লাঘবে স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদান করেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় বিকল্প সদস্য ও বাগেরহাট জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মহিউদ্দিন শেখ, সাধারণ সম্পাদক রবীন্দ্র দেবনাথ, রামপাল শাখার সভাপতি অশেষ রায় পল্টু, সাধারণ সম্পাদক ডা. নুর ইসলাম শেখ, নিমাই চন্দ্র শীল, আমজাদ হোসেন, এম,এ সবুর রানা, মিলন মন্ডল, ডালিম শেখ, হাওলাদার রুহল আমিন, মোন্তাজ মোল্যা, হাফিজুর রহমান প্রমুখ। স্মারকলিপিতে বৈশ্বিক করোনা মোকাবিলায় গৃহবন্দি নি¤œ আয়ের মানুষের খাদ্য সহায়তাসহ আর্থিক সহায়তা প্রদান, আক্রান্ত ব্যক্তিদের সুচিকিৎসা, প্রতিরোধ ব্যবস্থা, যাবতীয় সরঞ্জামাদি বিনামূল্যে বিতরণ, চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্টদের পর্যাপ্ত নিরাপত্তা প্রদান, সরকারি-বেসরকারি সকল প্রকার ক্ষুদ্র ঋণ, ব্যাংক-বীমা ও ঘরভাড়া, কর-খাজনা ট্যাক্স আপদকালীন সময় আদায় বন্ধ রাখতে হবে। গরীব লোকদের রিলিফ রেশনের ব্যবস্থা গ্রহণ। চাল ডালসহ নিত্য প্রয়োজনীয় জিনিসিপত্রের দান নিয়ন্ত্রণ করতে হবে। করোনাভাইরাসের অজুহাতে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট যাতে দ্রব্যমূল্যের দাম বাড়াতে না পারে সে জন্য কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। এ জন্য সরকারিভাবে সার্বক্ষণিক বাজার নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়া ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাত দফা দাবি অনতিবিলম্বে কার্যকর করতে হবে। দাবি পূরনে ব্যর্থ হলে নিয়মতান্ত্রিকভাবে কর্মসূচি গ্রহণ করা হবে।




