স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ যশোরের মনিরামপুর পৌর শহরে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করার দায়ে ভ্রাম্যমাণ আদালতে এক মুদি দোকানিকে ২০ হাজার টাকা জরিমান করা হয়েছে। সোমবার রাত ১১ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফী থানা মোড়ের মুদি দোকানি বিপন কুন্ডুকে এ জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন মনিরামপুর থানার পুলিশ পরিদর্শক (সার্বিক) রফিকুল ইসলাম, বাজার কমিটির সভাপতি অরুণ নন্দন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।





