যশোরে চালক সাবু হত্যায় জড়িত সন্দেহে আটক ৩ শ্রমিককে থানায় সোপর্দ

স্টাফ রিপোর্টার ॥ যশোরে বাসচালক শাহবুদ্দিন ওরফে সাবু হত্যাকান্ডে জড়িত সন্দেহে আটক ৩ শ্রমিককে সোমবার বিকেলে কোতয়ালি থানায় সোপর্দ করেছে ডিবি পুলিশ। তবে হত্যাকান্ডের ঘটনায় থানায় এখনো কোন মামলা দায়ের হয়নি। গত ১৮ মার্চ রাতে শংকরপুর বাসটার্মিনালে বাসচালক সাবুকে হত্যার পর তার লাশ রেললাইনের ওপর ফেলে রাখা হয় বলে অভিযোগ করেন তার সহকর্মী খোকন। এ নিয়ে পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। তাছাড়া নিহতের স্বজনেরা পুলিশের কাছে অভিযোগ করেন। এরই প্রেক্ষিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করে। এরা হচ্ছেন, শংকরপুর বাসটার্মিনাল এলাকার আমিনুর, রবিউল ও অপু। সোমবার বিকেলে তাদের থানায় সোপর্দ করা হয়।

ভাগ