করোনা সচেতনে রূপদিয়া প্রেস কাবের মাইকিং ও হ্যান্ডবিল বিতরণ

রূপদিয়া (যশোর) সংবাদদাতা ॥ যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ও কচুয়া ইউনিয়নে করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক মাইকিং ও হ্যান্ডবিল বিতরণ করেছে রূপদিয়া প্রেস কাব নেতৃবৃন্দ। সোমবার রূপদিয়া বাজারে ব্যবসায়ীদের পণ্যের মূল্য বৃদ্ধি না করার অনুরোধ জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন রূপদিয়া প্রেস কাবের সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক শিমুল ইসলাম, সহসভাপতি মাহামুদুল হাসান, সহসাধারণ সম্পাদক শাওন হোসেন, কোষাধক্ষ্য জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক মহিউদ্দীন, দফতর সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাবেক সভাপতি আলমগীর কবির, সাবেক সাধারণ সম্পাদক রবিউল খান, সদস্য মুক্ত খান, রাসেল মাহমুদ, আজগর আলী।

ভাগ