ডুমুরিয়ায় হোম কোয়ারেন্টাইনে ১১, নির্দেশনা মানতে মাইকিং

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার ডুমুরিয়ায় বিদেশ ফেরত ১১ প্রবাসী হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা প্রশাসন, স্বাস্থ্য অধিদফতর ও আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রবিবার থেকে উপজেলার ১৪টি ইউনিয়নে মাইকিংয়ে প্রচারণা অব্যাহত রয়েছে। উপজেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মানুষের স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে সকল ধরনের সমাবেশ, সেমিনার, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকান্ড বন্ধ থাকবে। বিকেল ৫টার পর সকল চায়ের দোকান বন্ধ থাকবে এমনকি ওই দোকানে টিভি থাকবে না। পরবর্তি নির্দেশ না দেওয়া পর্যন্ত উপজেলার সকল গরুর হাট বন্ধ থাকবে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে রশিদ প্রদান ও দ্রব্যাদির মূল্য তালিকা দোকানে টাঙাতে হবে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

ভাগ