যশোরে উপজেলা ভাইস চেয়ারম্যানের মাস্ক ও লিফলেট বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রচারণা করেন। সোমবার বিকেলে তিনি সদর উপজেলার আরবপুর ইউনিয়নের ধর্মতলা বাজার, জামতলা, আবরপুর ইউনিয়ন পরিষদ এলাকাসহ বিভিন্ন বাজারে এই প্রচারণা চালান। তিনি করোনাভাইরাস থেকে নিজেকে রা করতে করণীয় সম্পর্কিত লিফলেট দেয়ার পাশাপাশি সাধারণ মানুষদের মধ্যে মাস্ক বিতরণ করেন। এ সময় তার সাথে ছিলেন ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মামুনুর রশিদ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আকুল হুসাইন ও জাবের হোসেন জাহিদ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব আলম বিদ্যুৎ, আহসানুল করিম রহমান, যশোর পৌর ছাত্রলীগের যুগ্মআহ্বায়ক রেজওয়ান হোসেন মিথুন প্রমুখ।

ভাগ