করোনা সচেতনে অভয়নগর প্রশাসনের লিফলেট বিতরণ

স্টাফ রিপোর্টার,অভয়নগর (যশোর) ॥ যশোরের অভয়নগর উপজেলা প্রশাসনের উদ্যোগে করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হুসেইন খাঁনের নেতৃত্বে এ লিফলেট নওয়াপাড়া বাজার, খেয়াঘাট ও শংকরপাশা বাজারের ব্যবসায়ী ও সাধারণ জনগণের মাঝে বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, নওয়াপাড়া প্রেস কাবের যুগ্ম সম্পাদক এস জেড মাসুদ তাজ, সদস্য জাকির হোসেন হৃদয়, রিপানুল ইসলাম, শিকদার আনিসুর রহমান সহ স্কাউটের সদস্যবৃন্দ।

ভাগ