শৈলকুপায় নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের শৈলকুপায় খুলনা-কুষ্টিয়া মহাসড়কে গাছে ধাক্কা লেগে নসিমনের দুই যাত্রী নিহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার গাড়াগঞ্জ এলাকার পেট্রল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-কুষ্টিয়া সদর উপজেলার হাতিয়া আব্দালপুর গ্রামের মৃত আলিমুদ্দিনের পুত্র হাসমত আলী (৩০) ও ঝাউদিয়া গ্রামের ইব্রাহিমের পুত্র মিনারুল ইসলাম(২৮)। শৈলকুপা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকতা শফিকুল ইসলাম রহমান জানান, কাঁচামাল ব্যবসায়ী ওই দুই ব্যক্তি দুপুরে ঝিনাইদহে থেকে সবজি নিয়ে কুষিষ্টয়া যাচ্ছিলেন। পথে ঘটনস্থলে পৌঁঁছালে নসিমনের চাকা ফেটে গাছে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হন। শৈলকুপা থানা পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ভাগ