পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছায় টাকা ফেরত চাওয়ার অপরাধে পাওনাদারকে পিটিয়ে মামলা এড়াতে দেনাদারের সহযোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলার হিতামপুর গ্রামের জেলেপাড়ায়। জানা গেছে, স্থানীয় সীতেনাথ বিশ্বাসের মুদি দোকানের সামনে দেনাদার জাহাঙ্গীর আলমকে পেয়ে পাওনাদার অসীম বিশ্বাস তার পাওনা ২৬ হাজার ৬ শ টাকা ফেরত চান। এ নিয়ে জাহাঙ্গীর আলম ও তার সহযোগী গোলাম মোস্তফার কথা কাটাকাটির একপর্যায়ে সীতেনাথের নির্দেশে অসীম বিশ্বাসকে বেধড়ক মারপিটে আহত করেন। অসীম জানান, ২০১৭ সালে সাগরে ৬ মাসের জন্য মাছ ধরতে যাওয়ার চুক্তিতে ৮০ হাজার টাকা নেন। ৪ মাস কাজ করার পর বাড়িতে বেড়াতে এসে আর কাজে যাওয়া হয়নি। এ ঘটনায় মামলার ভয়ে দেনাদারের সহযোগী মোস্তফাকে হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে দেনাদার জাহাঙ্গীর আলম জানান, টাকা চাইতে এসে অসীম তাদের মারপিট করেছে।




