স্টাফ রিপোর্টার ॥ নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহারের দাবিতে যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ স্মারকলিপি প্রদান করেছেন। গতকাল দুপুরে যশোর জেলা প্রশাসক বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবুল লাইস কপসিবল গেটের মধ্য থেকেই স্মারকলিপি গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সভাপতি মামুনুর রশিদ বাচ্চু, সাবেক সভাপতি আজিজুল আলম মিন্টু, সাধারণ সম্পাদক মোর্ত্তজা হোসেন, সাবেক নেতা সেলিম রেজা মিঠু, বর্তমান কমিটির নেতা আবু হাসান, লবিন হোসেন, কামরুল ইসলাম, শেখ হারুনার রশিদ ফুলু, শহিদুল ইসলাম, মারুফ হোসেন প্রমুখ। এ সময় নেতৃবৃন্দ সমিতির স্থগিত হওয়া ত্রি-বার্ষিক নির্বাচন দ্রুত সম্পন্নের দাবি জানান।





