ফুলতলায় ভ্রাম্যমাণ আদালতে ৮ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

ফুলতলা (খুলনা) অফিস ॥ খুলনার ফুলতলা জামিরা বাজারে রবিবার ভ্রাম্যমাণ আদালতে ৮ ব্যক্তিকে ১লাখ টাকা জরিমানা করা হয়েছে। অতিরিক্ত মূল্যে চালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি ও মূল্য তালিকা না থাকার অভিযোগে চাল ব্যবসায়ী ফারুক হোসেনকে ২০ হাজার, আতিয়ার রহমানকে ২০ হাজার, আনোয়ার হোসেনকে ১৫ হাজার, বাহারুলকে ৫ হাজার, সোলাইমানকে ৫ হাজার, নেছার গাজীকে ৫ হাজার এবং মুদি দোকানদার আশরাফ শেখকে ২০হাজার, কাঁচামাল ব্যবসায়ী জামিল হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। উপজেলা নির্বাহী অফিসার পারভীন সুলতানা এবং সহকারী কমিশনার (ভূমি) রুলী বিশ্বাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভাগ