স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ যশোরের কেশবপুরে করোনাভাইরাস প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ। রবিবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে কেশবপুরের সকল কর্মকর্তা,ইউনিয়ন পরিষদের(ইউপি) চেয়ারম্যন, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী রফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার সার্কেল শোয়েব আহমেদ খান, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলমগীর হোসেন আলম, কেশবপুর থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন ,উপজেলা পরিষদের ভাইস চেযারম্যান নাসিমা সাদেক,পলাশ মল্লিক,কেশবপুর প্রেস ক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান, ইউপি চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, জুলমত আলী,শফিকুল ইসলাম মুকুল, মনোয়ার হোসেন,আব্দুস সামাদ সরদার, হুমায়ুন কবীর পলাশ, এস এম হাবিবুর রহমান প্রমুখ। সভায় উপজেলার ৬৬৭জন বিদেশ ফেরত রয়েছে। এর মধ্যে ২২ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বাকিদের সতর্ক করাসহ ব্যক্তি ও পরিবার পরিজনদের ১৪ দিন বাইরে ঘুরাফিরা না করার জন্য নির্দেশনাসহ বাস্তবায়নের তাগিদ দেয়া হয। এ ছাড়া উপজেলার বিভিন্ন বাজারসমূহের চায়ের দোকানগুলোতে টিভি না চালানোর জন্য বলা হয়।





