স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার দত্তপাড়ায় রোববার বিকেলে অভিযান চালিয়ে গাঁজার একটি বড় গাছ উদ্ধার করেছে র্যাব। এ সময় নুর ইসলাম (৪৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি এড়েন্দা গ্রামের আমিনুল্লাহ সরদারের ছেলে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বিকেল সাড়ে ৩টার দিকে র্যাবের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে দত্তপাড়ায় অভিযান চালায়। এ সময় সেখানকার একটি ক্ষেত থেকে গাঁজার গাছ উদ্ধার করা হয়। ওই ক্ষেতের মালিক নুর ইসলাম। তাকেও আটক করা হয়।




